টাঙ্গাইল

নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কেএম সুজন, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু ১শত ৬৪ ভোট ও মো. শহিদুর রহমান শহিদ ৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ২শত ৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা গোলাম বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোশারফ হোসেন মুসা ২শত ১ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন।

ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফত মোহাম্মদ নোমান এ ফলাফল ঘোষনা করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ