ভোলা

ভোলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ইয়ামিন হোসেন: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভোলা সদর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম রাকিব (২৫) ইন্তেকাল করেছেন। এতে ভোলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ১৯শে নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু আশিক ভোলা উকিলপাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের মধ্যে আশিক সবার ছোট। দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান ও রয়েছে প্রয়াত এই ছাত্রনেতার।

এই বিভাগের আরও সংবাদ

সূত্রে জানা গেছে, গত ১৬ই নভেম্বর রাকিব মোটরসাইকেল যোগে ভোলা-চরফ্যাশন সড়কে দিয়ে যাচ্ছিলেন। বোরহানউদ্দিন এলাকায় পৌঁছলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস এসে ধাক্কা দেয় এতে গুরুত্বর আহত হয় রাকিব।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন।

অবশেষে গতকাল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান জনপ্রিয় এ ছাত্রনেতা।

রাকিবের মৃত্যুর খবরে পরিবার, তার রাজনীতিক সহযোদ্ধা ও বন্ধুবান্ধব এবং ভোলায় নেমে আসে শোকের ছায়া।

ভোলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু বলেন, রাকিব দীর্ঘদিন ধরে ভোলা সদর পৌর ছাত্রদলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তার সাহসী নেতৃত্ব ও কর্মদক্ষতা দলীয় নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ছিল। তার এ অকাল মৃত্যুতে পৌর ছাত্রদল শোকাহত।

এদিকে ২০ নভেম্বর সকালে ভোলা ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারী সংলগ্ন রাকিবের জানাজায় দলমত নির্বিশেষ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ