খুলনা

কেএমপি’র অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মাদকমুক্ত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ১৫ নভেম্বর রাতে জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম(৩৩), পিতা-মোহর আলী পাড়, সাং-চন্ডিপুর নলতা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে ৩০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১৬ নভেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ