বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বাগেরহাট সদর উপজেলা শাখা ও কচুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শৃঙ্খলা ও সংগঠন গতিশীল করার স্বার্থে ১২/০৫/২০২৩ তারিখে প্রকাশিত স্থগিত আদেশ ১৩/১১/২০২৪ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রত্যাহার করে পুনরায় আহবায়ক কমিটি দুটি প্রকাশ করা হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান (আলম) স্বাক্ষরিত বাগেরহাট সদর উপজেলার শাখা কমিটিতে ডা: হাবিবুর রহমান সিদ্দিকীকে আহবায়ক, তালুকদার শহিদুল ইসলাম স্বপনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। এছাড়াও কচুয়া উপজেলা শাখা কমিটিতে হাজরা আসাদুল ইসলাম পান্নাকে আহবায়ক ও শেখ তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে কচুয়া উপজেলা বিএনপিরর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ