মোংলার দিগরাজে বুড়িরডাঙ্গায় চলছে ৬ দিন ব্যাপী রাস উৎসব


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার দিগরাজ বুড়িরডাঙ্গা স্কুল মাঠে নানা আয়োজনে ৬ দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণিমার তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আয়োজন করেছে রাস উৎসবের। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
বুড়িরডাঙ্গা রাস উদযাপন কমিটি জানায়, সকল ধর্মের মানুষ মিলে প্রতিবছর রাসউৎসব করে থাকি। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সাধু হরিভজন পাগল কর্তৃক এই রাস উৎসব উদযাপন করে আসছি। এবার আমাদের বুড়িরডাঙ্গা সার্বজনীন রাস উৎসব ২০ তম উৎসব।
রাস উৎসবে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এর ভিতরে থাকে প্রতিমা প্রদর্শনী। ভক্তরা মঙ্গল প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে। এই উৎসবে দূর-দুরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে, নারী-পুরুষ, ভক্তের সমাগম ঘটে বুড়িডাঙ্গা স্কুল মাঠে। ৬ দিন ব্যাপী রাস উৎসবে প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠানও। এ রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে বসেছে বিভিন্ন দোকান পাট ও মেলা। যা সকলের বিনোদনের স্থান হয়ে উঠেছে।
রাস উদযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, বুড়িরডাঙ্গায় অনুষ্ঠিত এবারের ২০ তম রাস উৎসব। প্রতিবছরের মতো এবারো আমরা রাস উৎসবে নানা আয়োজন রেখেছি। ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে আমারা প্রত্যকটা অনুষ্ঠান এখানে করে থাকি। মহাধুমধামের সাথেই উদযাপিত হচ্ছে এ উৎসব। পুরো মাঠ নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।
রাস উৎসবে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিকভাবে নেয়া হয়েছে কঠোর ব্যাবস্থাও বলে জানিয়েছেন রাস উদযাপন কমিটি।





