বাগেরহাট

সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের দহ্মিনাঞ্চলের সমুদ্রতীর ঘেষে বিস্তৃত মনোমুগ্ধকর ম্যানগ্রোভ সুন্দরবন। আর এই সুন্দরবনের মৌয়াল,বাওয়ালি ও জেলেদের প্রতিনিয়তই লড়াই করতে হয় ভয়াল জীবজন্তু ও সামুদ্রিক জীবজন্তুর সাথে। এতো প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা বিভিন্ন পূজা পার্বন ধর্মীয় উৎসব পালন করে থাকেন।

এসব উৎসবের অংশ হিসেবে তারা রাসপূর্ণিমায় সুন্দরবনের হিরোনপয়েন্ট সংলগ্ন দুবলার চরে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সাধু হরিভজন পাগল কর্তৃক এই রাস উৎসব উদযাপন করে আসছে। এই রাস উৎসবে পূর্নার্থী ও পর্যটক বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের অংশ গ্রহনে এবছর ঐতিহ্যেবাহী এ রাসমেলা বিশাল সবুজ প্রকৃতি ও সাগরের সাথে সার্বজনীন রুপ লাভ করেছে।

এ রাস উৎসবে দেখা যায় পূর্নার্থীরা আগরবাতি জ্বালিয়ে, ডাব নারকেল, ও বাতাসা নিয়ে অপেক্ষা করছে। সমুদ্রের ঢেউ এগুলোকে ভাসিয়ে নেওয়ার পর তারা সমুদ্রে নেমে প্রার্থনা করেন। এরপর স্নানের মধ্যে দিয়েই শেষ হয় মাঙ্গলিক পর্ব।

প্রতি বছরের ন্যায় এবছরও ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী দুবলারচরে শুরু হয়েছে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌফিক এবং বিসিজি স্টেশন দুবলা। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে এবং প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যেকোন অপ্রিতিকর ঘটনা রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ