কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ আটক ২


সুমন,স্টাফ রিপোর্টারঃসুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা হতে ০২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
আজ(১২নভেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানার ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড পশ্চিম জোন।
অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) আটক করে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের বাসিন্দা।
এসময়ে ০২ টি একনলা বন্দুক ও ০৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।
আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ০১টি অবৈধ অস্ত্র মামলা ও ০২ টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।





