পর্যটকদের পদচারণায় মুখোরিত সুন্দরবন


সুমন স্টাফ রিপোর্টারঃ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। প্রকৃতি যেন সেজেছে অপরুপ সৌন্দর্য্যে। চারদিকে ঘন সবুজ মনোরম পরিবেশ যেন সকল পর্যটকেরই আনন্দের স্থান হয়ে উঠেছে সুন্দরবন। শীতের মৃদু বাতাস বইতেই যেন পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে সুন্দরবনে।
আজ শুক্রবার(০৮অক্টোবর)সকাল থেকেই মোংলা ঘাট ও পিকনিক কর্নার থেকে পর্যটকদের আসতে দেখা গেছে সুন্দরবনে। তবে ভরা এই পর্যটক মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর সুন্দরবন ম্যানগ্রোভ সুন্দরবন। সুন্দরবনের এই বৈচিত্র্য দেখতে ভিড় জমান পর্যটকরা।
করমজল পর্যটন কেন্দ্রের ফুট টেইলার, সুউচ্চ ওয়াচ টাওয়ার, লবণ পানির কুমির, মায়া ও চিত্রল হরিণ, বানর ও বিলুপ্তপ্রায় কচ্ছপসহ বিভিন্ন পশু-পাখি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দ উপভোগ করে থাকেন পর্যটকরা। এছাড়া পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনের কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলারচর, হাড়বাড়িয়াসহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পটগুলো। দর্শনার্থীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বন বিভাগের।
করমজল প্রজনন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর জানিয়েছেন,ভ্রমনের উপযোগী স্থান সুন্দরবন। তবে শীতের মৌসুমে সুন্দরবনে পর্যটকদের ভীড় একটু বেশী হয়ে থাকে। শীতের মৌসুমেই ভ্রমনপিপাসুরা ভ্রমনের একমাত্র স্থান হিসেবে বেছে নেয় এ সুন্দরবনকে। ইতিমধ্যে সুন্দরবনে পর্যটকদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে।
অন্যদিকে ট্যুর অপারেটরসদের ব্যাস্ততা বেড়ে গেছে পর্যটকদের সুন্দরবনে পরিদর্শনে নিয়ে যেতে। পর্যটকদের আনাগোনায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।





