দিনাজপুর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সভাপতিত্বে একটি র‌্যালি বের হয়ে র‌্যালীটি বন্দরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চার মাথায় গিয়ে তা শেষ হয়।

পরে হিলি চার মাথা মড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহন করেন এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপ্রু উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মূতুর্জা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ