বাগেরহাট

নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান নৌপরিবহন উপদেষ্টার

সুমন,স্টাফ রিপোর্টারঃ দায়িত্ব গ্রহনের পর এই প্রথমবার মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন,নৌপরিবহন মন্ত্রনালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ড. এম শাখাওয়াত হোসেন।

আজ বুধবার(৬ নভেম্বার) সকালে মোংলা বন্দর চ্যানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নৌপরিবহন উপদেষ্টা।

এসময় তিনি বলেন, মোংলা বন্দর অনেক পুরোনো বন্দর তবে তেমন উন্নোয়ন হয়নি।তাই দ্র্ত চায়নার সাথে চুক্তি হতে যাচ্ছে, মোংলা বন্দরে জি টু জি প্রকল্পের আওতায় নানা প্রকল্প বাস্তবায়ন হবে। এতে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বাড়বে।

এসময় নৌপরিবহন উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন চুক্তির অতিরিক্ত ব্যায় কমানো হচ্ছে। এসময় নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান জানান তিনি। এসময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ বন্দরের অন্যন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ