খুলনা

কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতে মহেশ্বরপাশা দেয়ানা উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সিআর-২০/২৩ এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুরাদ হোসেন (৪৭), পিতা-মৃত: মোঃ গোলাম মোস্তফা, সাং-দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোড, থানা-দৌলতপুর, খুলনা’কে গ্রেফতার করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ৩১ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ