দিনাজপুর
হিলিতে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলার জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সভাপতি হিসেবে ছাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
হাকিমপুর উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ রমজান আলী।
আরো বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শবিরুল ইসলাম, উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, কৃষিবিদ শোয়াইব আহমেদ সহ আরো অনেকে।





