দিনাজপুর

ঘোড়াঘাটে কাঁচা মরিচের দাম কমলেও বেড়েছে পিঁয়াজের দাম

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: গত ৫ দিনের ব্যবধানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারে কাঁচা মরিচের দাম ১২০ টাকা কেজি প্রতি কমলেও, পিঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ টাকা।

আজ বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ বাজার বলগাড়ী বাজার,নডুগডুগী হাটে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত ৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা, আগে ছিল ১১০ টাকা।

পিঁয়াজ কিনতে আসা ক্রেতা আলমগীর হোসেন জানান, আজ আমি রানীগঞ্জ বাজার থেকে ১৪০ টাকা কেজি দরে পিঁয়াজ কিনলাম।এভাবে পিঁয়াজের দাম বাড়লে ভোগান্তি আরও বাড়বে। যেখানে পিঁয়াজের দাম বাড়ানো হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ আনতে হবে।

ব্যবসায়ীরা বলছেন,বাজারে দেশী পিঁয়াজ সংকট থাকায় কারনে ও হিলি স্থলবন্দর দিয়ে প্রয়োজনের তুলনায় কম আমদানির হওয়ায় কেজি প্রতি ৩০ টাকা পিঁয়াজের দাম বেড়েছে।

এই বিভাগের আরও সংবাদ