ভোলা

ভোলার বানিয়ার চরে কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিল দুবৃর্ত্তরা

ভোলা প্রতিনিধি: ফের বানিয়ার চরে কৃষকের স্বপ্ন পূরণে বাঁধা, লাউগাছ কেটে উজাড় করেছে দুর্বৃত্তরা। ভোলা সদর উপজেলার লাউ চাষি ইউসুফ আলী। প্রতি বছরের মতো এবারো লাভের আশায় চাষ করেছিলেন ২০০ লাউগাছ। লাউ চাষে স্বপ্ন দেখেছেন ভাগ্য পরিবর্তনের। কিন্তু লাউ গাছগুলো কেটে দিয়ে ইউসুফ মিয়ার সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল ২৯ অক্টোবর ইউসুফ মিয়া প্রথম ১৪ টি লাউ কেটেছেন, বাজারে দামও পেয়েছেন ভালো। সেই অনুপাতে ইউসুফ মিয়ার ধারণা এবছর ভালো বাজার পেলে তার ২ লক্ষ টাকা লাভ হতো। কিন্তু তার সেই স্বপ্ন পূরণে বাঁধা হলো দুর্বৃত্তরা।

এই বিভাগের আরও সংবাদ

ইউসুফ প্রতিবছরের মতো এবছর ৩২ শতাংশ জমিতে প্রায় ১ লাখ টাকা ব্যায় করে ২০০ লাউয়ের গাছ লাগান,গাছে ফলন আসার পরে গতকাল গভীর রাতে তার লাউসহ চারাগাছ গুলো কেটে উজাড় করে দেন দুর্বৃত্তরা। এই চরে কয়েকটি গ্রুপের লোমহর্ষক ঘটনা একের পর এক ঘটছে দির্ঘ কয়েক বছর ধরে। আর তার বলি হন গরীব কৃষকরা, ইতি পুর্বে এরকম লাউগাছ কাটা,পানের বরজে আগুন, পানের বরজ ভেঙে ফেলার মতো অনেক ঘটনার জম্ম হয়েছিল এই চরে।

সরে জমিনে গিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের ইউসুফ আলী বানিযার চরের রফিক মালের থেকে নগদ লগ্নি রাখা ৩২ শতাংশ জমিতে লাউ চাষ করেন। এই ক্ষেতে সবেমাত্র লাউ আসতে শুরু করেছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতে যে কোন একটি গ্রুপ লাউসহ গাছগুলো কেটে দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউসুফ আলী জানান, লাভের স্বপ্ন নিয়ে ধার-দেনা করে লাউ চাষ করেন তিনি। গত ২৩ অক্টোবর চরের লোমহর্ষক ঘটনার পরে আধিপত্যতা বিস্তারের জেরে একই গ্রামের রফিক মাল ও আবুল বসার সহ আরও কয়েকজন লাউ গাছগুলো কেটে দেন। এতে আমার প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রফিক মাল বলেন ইউসুফ মিয়া দির্ঘ কয়েক বছর ধরে আমার চাষা, আমি তাকে লাউ চাষের জন্যে ৩২ শতাংশ জমি লগ্নি করছি। সদ্য ২৩ অক্টোবর আমাদের প্রতিপক্ষরা এই চরে একটি লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে, তারই প্রেক্ষিতে ঐ প্রতিপক্ষরা আমার চাষার ফসল নস্ট করার মত ঘটনা ঘটাতে পারে। এবং তৃতীয় কোন পক্ষরাও ইউসুফ মিয়ার সাথে ব্যাক্তিগত শত্রুতার জেরেও এ লাউগাছ কাটার ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। তবে আপনারাও হয়তো বুঝেন আমার চাষার ফসল নস্ট করার মত ঘটনা আমার দ্বারা হতে পারে না।আমি ইউসুফ মিয়ার লাউগাছ কাটার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি। ২৩ তারিখের ঘটনায় একটি মামলায় আমাদের বিবাদী করার কারনে আমরা আড়ালে থাকার সুযোগে আমার চাষার লাউগাছ কেটে উজাড় করার ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়রা বলেন ইউসুফ মিয়া রফিক মালের চাষা, সে দির্ঘদিন তাদের থেকে জমি লগ্নি রেখে চাষ করেন, রফিক মাল ইউসুফ মিয়ার মহাজন সে হিসেবে নিজ চাষার ফসল নিজেই নষ্ট করতে পারেন এটা মনে হয় না। তবে এই চরে কয়েকটি গ্রুপ আছে যে কোন গ্রুপের লোকজন রাতের আঁধারে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে পারে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন আহমেদ বলেন লাউগাছ কাটার ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ