মোংলায় আগুনে পুড়ে ছাই বসতঘর


সুমন,স্টাফ রিপোর্টার : মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে গোলাম রসুল (৩০) নামে পরিবারের বসতঘর। ঘরে থাকা প্রয়োজনীয় মালামালও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়েছে আগুনে। সোমবার(২৮অক্টোবর)আনুমানিক রাত ২টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাকোড়ঢোন পানির প্রকল্পের পাশে এ আগুনের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী বারেক তালুকদার বলেন, ধারনা করা যায় রান্না করা চুলার আগুনে দিনমজুর গোলাম রসুলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।সব পুড়ে ছাই হয়ে গেছে।এখন তারা খোলা আকাশের নিচে বসে আছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিত্যবানদের অনুরোধ করছি।
স্থানীয় রাহেলা বেগম বলেন, রাতে খবর পেয়েছি গোলাম রসুলের ঘরে লাগা আগুন আমরা সবাই মিলে ছুটে আসি।একপর্যায়ে আগুন নেভাতে সহ্মম হই। কিন্তু ঘরে থাকা কোন কিছুই উদ্ধার করতে পারিনি আমরা। পরিবারের ৭সদস্যকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে আছে পরিবারটি।
ক্ষতিগ্রম্ত গোলাম রসুল বলেন, আমরা পরিবার নিয়ে সবাই বেড়াতে গেছিলাম। ঘরে আমার নানী একাই ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। খবর পাওয়ার পর এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। কিছুই নাই। সব হারিয়ে আমি নি:স্ব হয়ে গেছি। আমি চার ছেলেমেয়ে সহ ৭জনকে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।





