দিনাজপুর

হিলিতে শহীদদের স্বরণে জামায়াতের আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হিলিতে আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার দুপুরে বাংলাহিলি পাইল্ট স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম এর সভাত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।

এসময় উপডস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, জেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কায়ুম, উপজেলা ছাত্র শিবিরের আলহাজ হোসেন সহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীর শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র পহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে এবং ২০২৪ সালে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ