বাগেরহাট
মোংলায় ঘূর্ণিঝড় দানা’র কোন প্রভাব নেই,রৌদ্রজ্বল আবহাওয়া


সুমন,স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় দানা আতঙ্কে মোংলা উপকূলবাসী।তবে মোংলায় এখনো ঘূর্ণিঝড় দানা’র কোন প্রভাব নেই। মোংলাতে রৌদ্রজ্বল আবহাওয়া দেখা গেছে।
শুক্রবার(২৫ অক্টোবর)সকাল থেকেই মোংলার আকাশে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে । সাথে বাতাস আর মেঘের লুকোচুরি। তাই মোংলা সমুদ্র বন্দরে ঘূর্ণিঝড় ডানা’র প্রভাব না পড়ায় আতঙ্ক কিছুটা কেটেছে উপকূলবাসীর। তবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
মোংলায় ঘূর্নিঝড় ডানার প্রভাব না পড়ায় এখনো পর্যন্ত কোন হ্ময়হ্মতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এদিকে মোংলা বন্দরের সকল ধরনের কার্যক্রম অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।





