রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মালামাল পাচারকালে আটক তিন


সুমন,স্টাফ রিপোর্টার: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর বিপুল পরিমান মালামালসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬।
গতকাল রাতে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কেএমপি, খুলনার সদর থানাধীন, ২৪ নং ওয়ার্ড সাত রাস্তার মোড় কেডিএ এভিনিউ পূবালী ব্যাংকের পশ্চিম পাশে শান্ত রেন্ট এ কার এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা সোনাডাঙ্গা থানার ফেরিঘাট এলাকার ইশারাফ শেখের ছেলে সোহাগ হাসান, মৃত বদর উদ্দিন শেখের ছেলে মো:মামুনুর রশিদ ও মো:আনিচ শেখের ছেলে মো:হাসান শেখকে আটক করেন।
এ সময় তাদের নিকট হতে চুরিকৃত মালামাল উদ্ধার করেন লোহার সরাঞ্জামাদি-২০৫০ কেজি, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য – ১,০২,৫০০/- (এক লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত আসামীরা পেশাদার চোর চক্রের সদস্য।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





