ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মোংলায় আনন্দ মিছিল


সুমন,স্টাফ রিপোর্টার:ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষনা করায় মোংলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১০ টায় এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, এসব স্লোগানে একটি মিছিল মোংলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদহ্মিন করে পৌরসভার সম্মুখে এসে মিছিলটি সমাবেত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধন্যবাদ জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিষ্ঠিত সরকারকে তিনি ছাত্রলীগ নামক বাহিনীকে বাতিল ঘোষণা করেছে। ছাত্রলীগ অসংখ্য নির্যাতন, নিপিড়ন, যৌন হয়রানিসহ নানা অপকর্মে লিপ্ত একটি সন্ত্রাসী বাহিনী করেছিলো। আজ এই ছাত্রলীগকে বাতিল ঘোষণা করায় আমরা আনন্দিত হয়ে এ মিছিল ও সমাবেশে অংশনিয়েছি।
এসময়ে মোংলা পৌর যুবদল নেতা রতন মাহমুদ,সুমন মল্লিক,বিএম অসীম আরমান,শামীম মল্লিক,আসলাম হোসেন চয়ন,মহসীন ভূইয়া,মামুন ভূইয়া,শাহজালাল সাব্বির,জামাল হোসেন,জিয়াউর রহমান হিরন,সালাম ব্যাপারীসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে মিষ্টি বিতরন করা হয়।





