গাইবান্ধা

জমা-জমি নিয়ে বিরোধ: নাতী ও নাত বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নাতি ও নাতবৌয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুল খালেক ভোলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত আছর প্রামাণিকের ছেলে।

এ ঘটনার পর অভিযুক্ত নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত এই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সোমবার (২১ অক্টোবর) সকালে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সঙ্গে নাতি আলম মিয়ার বিরোধ চলে আসছিল । এ কারণে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া ও উত্তেজনা বিরাজ করছিল। এরই একপর্যায়ে রোববার রাতে নাতবৌ রেখা বেগমের ছোট বাচ্চা পায়খানা করে। পরে সেই পায়খানা দাদা শ্বশুরের বাড়ির উঠানে ফেলে রেখা বেগম।

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নাতি আলম ও তার বউ রেখা বেগম লাঠি দিয়ে দাদা আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল খালেক ভোলার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় আনা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই বিভাগের আরও সংবাদ