পেশী সরকার সব জায়গায় পেত-আ’ত্মা সৃষ্টি করেছে: মুফতী সৈয়দ ফয়জুল করীম


কুষ্টিয়া প্রতিনিধিঃ শুধু নেতা নয়’ নীতির পরিবর্তন চাই” পীর সাহেব চরমোনাই এর শ্লোগানক সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত গন সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর, শায়খুল, আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল করীম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, সার্বিক পরিচালনা করেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম তাউহীদ আনোয়ার।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গনহত্যার বিচার, দুর্নিতীবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা।
এসময় প্রধান অতিথি মুফতী সৈয়দ ফয়জুল করীম পিআর সিস্টেম নির্বাচনের বিষয়ে বলেন, এদেশের সকল মানুষ বা দলই চাই জাতীয় সরকার। পিআর সিস্টেমে নির্বাচন করলে জাতীয় সরকার হয়ে যায়। পেশী শক্তি ব্যবহার করা হবে না, অবৈধ কালো টাকা ছড়াছড়ি হবে না। প্রত্যেকটি মানুষের ভোট গ্রহণ যোগ্য হবে, তাদের ভোট কাজে লাগবে। প্রত্যেক মতআদর্শের মানুষ সংসদে যাবে এবং তাদের কথা ব্যক্ত করতে পারবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে ভালো লোকগুলিকে প্রত্যেকটা দল সংসদে দেওয়ার চেষ্টা করবে। যে দলের প্রতিনিধিত্ব করতে পারবে। সংসদে তাকেই যাওয়া উচিৎ যে পেশী শক্তি বা কালো টাকা ব্যবহার করবে না।
তিনি আরো বলেন, বিগত সময়ে পেশী সরকার যে অবস্থান তৈরী করেছে সব জায়গায় পেতআত্মা রয়েছে। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকার দুই আড়াই মাসে কি করবে। এ নতুন এক সরকার, তাদের দরজা চিনতে একটু সময় লাগবে। এই সরকার কিছুটা সময় নিলে অবশ্যই ভালো করবে বলে তিনি মনে করেন।
মুফতী সৈয়দ ফয়জুল করীম আরো বলেন, আমাদের দেশে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ হলে বাংলাদেশের উন্নয়ন হয়ে যাবে। গত ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। এসপি ডিসি ওসি চলে যায়। কিন্তু ঘুস থেকে যায়। এই পরিবর্তনে কাজ হবে না। আমরা নীতির পরিবর্তন চাই। যারা খুনি তাদের পছন্দ করলে দেশের পরিবর্তন হবে না। ভালোকে বেছে নিতে হবে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। সব অসুবিধা দূর করতে ইসলামী আদর্শের সরকার দরকার। যারা নীতির ওপরে অবিচল থাকে, যে দল কথায়–কাজে মিল রেখে চলে’ তাদের সঙ্গে ঐক্য হতে পারে। এছাড়া, দেশে দুর্নিতী বন্ধ করতে হবে। দেশে নেশা জাতীয় সকল পণ্য বর্জন করতে হবে। অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে বাজারের পরিস্থিতি ভালো নেই, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যারা দেশটাকে নষ্ট করতে চাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।





