কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন হয়েছে। সাংবাদিকদের সংগঠন ‌‘দৌলতপুর সাংবাদিক ফোরাম’ এর পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম ও সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়।

রবিবার (২০ অক্টোবর) সংগঠনের উপদেষ্টা দ্যা ডেইলি অবজারভারের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম (শাহীন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন- সহ সভাপতি চ্যানেল ২৪ এর রিপন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির সজল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি অন্তর আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর দৌলতপুর প্রতিনিধি হাসনাউল হুসনা, অর্থ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার কাগজের দৌলতপুর প্রতিনিধি আবু জুবায়ের হোসেন লিমন, তথ্য-প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণের দৌলতপুর প্রতিনিধি সাকিব আল হাসান। এছাড়া কার্যনির্বাহী সদস্য দৈনিক হাওয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনাল দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম ও দ্যা পিপলস নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, ‘সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর’ এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। এর আগে শুরুতে আহবায়ক কমিটি গঠিত হয়, তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক ও এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু হয় দৌলতপুর সাংবাদিক ফোরামের।

এই বিভাগের আরও সংবাদ