বাগেরহাট

মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও সমাবেশ

সুমন, স্টাফ রিপোর্টার: “ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার”এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, মোটরসাইকেল, অটোরিক্সা সহ পরিবহন শ্রমিক ও পথচারীদের সাথে সার্ভিস বাংলাদেশ’র সচেতনতামূলক পথসভা ও র‍্যালী করা হয়।

রবিবার(১৩ ই অক্টোবর) সকাল ১১ টায় মোংলা পৌরসভায় এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার ৫নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো: এমরান হোসেন। বক্তব্য বলেন, আমরা সড়ক আইনকানুন মেনে চলব৷ অতিরিক্ত গতি এবং ফিটনেস বিহীন গাড়ি এড়িয়ে চলার চেষ্টা করব।আমরা চাইলে আমাদের শহরকে রাস্তাকে নিরাপদ করতে পারি, আমরা চাইলে আমাদের শহরকে দূর্ঘটনামুক্ত করে গড়ে তুলতে পারি।

এ অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা),মোংলা উপজেলা শাখার সাবেক সভাপতি, নূর আলম শেখ বলেন,ঢাকা শহরের দিক আমরা তাকালে দেখতে পারি মোটরসাইকেল চালক ও যাত্রীরা উভয়রা হেলমেট ব্যবহার করে সে তুলনায় মোংলায় চালক থেকে যাত্রী সকলের হেলমেট ব্যবহারে অনিহা দেখা যায়।যার ফলে ঘটে দূর্ঘটনা ও প্রানহানী।সকল মোটর সাইকেল চালক ও যাত্রীদের এবিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানায়।

এসময়ে শ্রমিক দল মোংলা পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,সার্ভিস বাংলাদেশ’র সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান,আল আমিন,আব্দুর রউফ,আব্দুল জব্বার,সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন সবুজ, আকাশ ইসলাম,মাহমুদুল হক রমজান, মোঃমারুফ (বাবু),ডলার মোল্লা,বিজয় দত্ত,কামরুল ইসলাম,হাসান গাজী সহ পরিবহন শ্রমিক,সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ