বাগেরহাট

মোংলায় নবমী বিহিত পূজা অনুষ্ঠিত, ভক্তের কন্ঠে বিদায়ের সুর

সুমন,স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের নবমী বিহিত পূজা আজ।অসুর রূপী অশুভ শক্তিকে দমন ও আগামীতে দেবী দুর্গার আগমনের প্রত্যাশা জানিয়ে পালিত হলো মহানবমীর আনুষ্ঠানিকতা। শাস্ত্র মতে এই দিনে মহিষাসুর ও রাবণকে বধ করেছিলেন দেবী দুর্গা।

আজ(শনিবার) সকাল ১০ টা থেকেই মোংলার পূজা মণ্ডপগুলোতে ছিলো ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। নবমী বিহিত পূজা, অঞ্জলি আর যজ্ঞ ছিলো সকালের অনুষ্ঠানে। মহানবমীর পূজাই হলো অন্তিম পূজা। এদিন হোমের মাধ্যমে দেবীর সংকল্পিত মহাপূজার সমাপ্তি ঘটে। এরপর দশমী পূজা শুধুমাত্র দেবী বিদায়ের আনুষ্ঠানিকতা।

শারদীয় উৎসবের আনন্দ পর্বের শেষ দিন নবমী। বিহিত পূজার মাধ্যমে দিনের আচার শুরু হয় মোংলার বিভিন্ন মণ্ডপে। এরপর অঞ্জলি আর যজ্ঞের মাধ্যমে শেষ হয় মহানবমীর লোকাচার।নবমীর সকাল থেকেই ভক্তরা ভিড় জমানো মণ্ডপে। অনেকের কণ্ঠে ছিলো বিদায়ের সুর। নবমীতে বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে। পরদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা এসেছেন এবং দশমীতে বিদায় নেবেন।

এই বিভাগের আরও সংবাদ