চিতলমারীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, চিতলমারি উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, যুগ্ম আহবায়ক অপু তালুকদার, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনসহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল থেকে রাত ১ টা পর্যন্ত চিতলমারী উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
চিতলমারি উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় রয়েছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করেন।
বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।





