দিনাজপুর
ঘোড়াঘাটে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসন


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: শারদীয দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ও পালশা ইউনিয়নের পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
পরিদর্শন কালে তিনি পুলিশ ও আনসার বাহিনীসহ সেচ্ছাসেবীদের সতর্ক থাকতে নির্দেশনা দেন।
আজ শুক্রবার দিনব্যাপী তিনি পুজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ,সেনাবাহিনীর অধিনায়ক মোঃ শামীম আহমেদ, ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসাইন,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্তসহ অনেকে।





