দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি টানা ৬ দিন বন্ধ

হিলি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামি কাল সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের আমদানি রপ্তানিকারকরা।

হিলি স্থলবন্দন আমদানি রপ্তানিকারক প্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৯ আক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

আমদানি রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। তরে ১৫ আক্টোবর থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্য়ক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এই বিভাগের আরও সংবাদ