বাগেরহাট

সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে মোংলায় প্রতিবাদ ও গনসমাবেশ

সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে মোংলায় প্রতিবাদ ও গনসমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা৷ আজ শুক্রবার(০৪অক্টোবর)বিকাল ৫টায় মোংলার দিগরাজ বাজার বেগ সুপার মার্কেটের সামনে সনাতনী সংহতির আয়োজনে এ প্রতিবাদ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটেছে৷ উত্তরবঙ্গসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, লুটপাট অগ্নিসংযোগ ও ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নির্যাতন এবং নিপীড়নের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ করেন।
জনসমাবেশে যোগদানকারীদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের লহ্ম্যে এ গনসমাবেশ করেন।

এসময়ে ব্যানারে বিহ্ম্যেভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এর মধ্যে রয়েছে ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিশ্বের হিন্দু এক হও, এক হও’, ‘আমার মন্দির ভাঙলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘আমি কে তুমি কে, বাঙালি বাঙালি’ প্রভৃতি৷

সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে, সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা৷

সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সনাতনী সংহতি’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়৷এসময়ে সকল সংখ্যালঘূ সম্প্রদায়ের লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ