হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ


হিলি প্রতিনিধি: ভারতে গান্ধী জয়নন্তী উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এদিকে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
আজ বুধবার (২ অক্টোবর) সকালে থেকে ভারত বাংলাদেশ মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পানামা পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক আছে।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রæপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আজ বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পূর্বের নিয়মে শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনর্চাজ বদিউজ্জামান বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও । হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।





