কুষ্টিয়া

র‍্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ র‍্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ গ্রেফতার হয়েছে। রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এবিষয়ে কুষ্টিয়া র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, গত ১৩সেপ্টম্বর ২০১৯ সালে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার পুত্র সুজন মালিথা (৪৫) কে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানায় চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে। যার মামলা নং-২৮।

এ মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ ও র‍্যাব-৪ সিপিসি-১ এর যৌথ অভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত মামলার এজাহার নামীয় ০৮ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী হলেন কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার বাশগ্রাম এলাকার মোকসেদ হোসেনের পুত্র আব্দুর রউফ। আসামী আব্দুর রউফ কুষ্টিয়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়। পরে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ