তালবাড়িয়ায় র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া র্যাব-১২ এর অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি উসমান গণি’র নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে। আসামী হলেন সদর উপজেলার বারখাদা এলাকার জানার সরদারের ছেলে আজিজুল হাকিম।
এবিষয়ে র্যাবের সাথে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে তালবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য কেনা বেচাঁ হচ্ছে। সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল সহ একজনকে গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।





