ঘোড়াঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপুজা উপযাপন উপলক্ষে দিনাজপুর ঘোড়াঘাটে ২৯ টি মন্দিরের সভাপতি-সম্পাদকদের নিয়ে আইন শৃংখলা ও নিরাপত্তা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেইন,জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সদের আলী, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকারসহ অনেকে।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেনসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





