খুলনা

কেএমপি’র হরিণটানা ও খালিশপুর থানার অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র হরিণটানা থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে ২৫ সেপ্টেম্বর দুপুর ১২.২০ ঘটিকায় জিরোপয়েন্ট মোড়ের খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে রুচি হোটেলের সামনে রাস্তার উপর হতে আসামী ১) ইলিয়াস রহমান (৩৪), পিতা-মোঃ ইয়াসীন আলী, ২) নিশান মাহমুদ (২৯), পিতা-মোঃ শামসুল বিশ্বাস, উভয় সাং-হিজলা চন্ডীপুর, থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয়কে ৩৫ (পয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খালিশপুর থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে অদ্য ২৫/০৯/২০২৪ বিকাল ৩টা ৩০ মিনিটে উল্লাস শিশু পার্কের সামনে ০৭ নং রোডের ৯২ নং বাড়ির সামনে রাস্তার উপর হতে আসামী ১) শেখ আসাদুল আহমেদ ওরফে সাদ্দাম (৩৪), পিতা-আব্দুস সালাম, সাং-বড় বয়রা মধ্যপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী শেখ আসাদুল আহমেদ ওরফে সাদ্দামের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

খালিশপুর থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে ২৫/০৯/২০২৪ বিকাল ৫ টা ৩০ মিনিটে বিভাগীয় গণগ্রন্থাগার সংলগ্ন মেসার্স এস এস মটরস এর সামনে রাস্তার হতে আসামী আসামি অনিক পারভেজ পাভেল (৩৩), পিতা-মৃত: সাহাবুবুল কবির, সাং-লস্কর, থানা-পাইকগাছা, এ/পি সাং-নিরালা, থানা-খুলনা সদর, জেলা-খুলনাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ