বাগেরহাট

দঃহলদিবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ

সুমন,স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে মোংলার দঃহলদিবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। যে কাজে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।

প্রতিবারের মতো এবারও দুর্গোৎসবের আয়োজনকে ঘিরে কোনো কিছুর কমতি রাখতে চান না দঃহলদিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি। বিগত দিনের থেকেও যাকজমকপূর্ণ আয়োজন করা হব বলে জানিয়েছেন মন্দির পূজা উদযাপন কমিটি।

এই বিভাগের আরও সংবাদ

দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা নির্মাণে মহা ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
মৃৎ শিল্পীরা জানিয়েছেন, এ বছরও তারা অন্য বছরের মতো প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণ করছেন।প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পূজার আগেই প্রতিমার গায়ে রং-তুলির আঁচড়ের কাজ শেষ করবেন।

মন্দির কমিটির সভাপতি বাবু মিহির কুমার ভান্ডারী বলেন, দূর্গাপূজা উপলহ্মে আমরা সকল প্রস্তুতি আগেই নিয়ে রেখেছি।শুশৃঙ্খলভাবে যাতে পূজা উৎযাপিত হয় সে জন্য আমাদের কমিটি খুবই স্টং এবং সেচ্ছাসেবক গঠন করেছি তারা থাকবেন। উপজেলা প্রশাসন এবং শান্তিশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন ও আমাদের সার্বক্ষণিক সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।কোন ধরনের অসদাচরণ ও বিশৃঙ্খলতা মন্দির ক্যাম্পাসে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

পঞ্জিকা মতে,আগামী ২ অক্টোবর মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠবে দেবীর আগমনি বার্তা। ৮ অক্টোবর দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশ হরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান।

এই বিভাগের আরও সংবাদ