ঠাকুরগাঁও

ঢাকা থেকে গ্রেফতার সাবেক এমপি সুজন

জসীমউদ্দীন ইতি: চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍‍্যাব-১।

র‍‍্যাবসদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র্যাব।

এই বিভাগের আরও সংবাদ