রাজনীতি

তিন মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলুসহ ৬৯ জন

নাটোরে তিন মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ নেতা কর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুই মামলায় এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন অপর এক মামলায় তাদের খালাস দেন।

এই বিভাগের আরও সংবাদ

আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর গ্রামে বাড়িতে হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়। একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়। এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২ জনকে আসামি করে অপর একটি মামলা হয়।

তিন মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

নাটোর জজ কোর্টের এপিপি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ