রাজনীতি

রিকশাচালক শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিতে নিহত রিকশাচালক শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর রামপুরায় মৌলভীটেক এলাকার শহীদ সাগরের বাসায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

এই বিভাগের আরও সংবাদ

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন।

রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র রিকশাচালক শহীদ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে। তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়- তখন সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সকল দ্বায়িত্ব গ্রহণ করবে।

এ সময় শহীদ সাগরের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ