রাজনীতি

কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করব: নিরব

আওয়ামী লীগ আবার দেশের বিরুদ্ধে এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, কাধে কাঁধ মিলিয়ে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর বিএনপির উদ্যেগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সাথে সৈজন্য সাক্ষাতে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশের মানুষের উপর নির্যাতন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়ে হত্যা করেছে। তারা আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার ১৭ বছর জগদ্ধল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের ওপর চেপে বসেছিলো। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগ বাড়িয়ে কোন কিছু করবেন না। ধৈর্য ধরতে হবে। কেউ যদি দখলবাজি চাঁদাবাজি, কেউ যেন আইন বহির্ভূত কোন কাজ না করে।

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

এই বিভাগের আরও সংবাদ