রামপালের গৌরম্ভা ইউনিয়নে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে বিএনপির মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৩০আগষ্ট) বিকাল ৫টায় গৌরম্ভা বাজার চত্বরে গৌরম্ভা ইউনয়িন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ডক্টর ফরিদুল ইসলাম।
এসময়ে দেশের শান্তি ও স্থিতিশীল ফেরাতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম,যুবদল,ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।





