বাগেরহাটের রামপালে স্ত্রী সাথে বিচ্ছেদের পর দুধ দিয়ে স্বামীর গোসল


সুমন,স্টাফ রিপোর্টার : রামপালে স্ত্রীর সাথে সংসার জীবনে বিচ্ছেদের পর আনন্দে দুধ দিয়ে গোসল করলেন স্বামী শফিকুল ইসলাম(৩৮)। শনিবার (২৪আগষ্ট)১৬বছরের এ দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে মনের আনন্দে পেড়িখালীর চেয়ারম্যানের মোড় এলাকায় সকলের সামনে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন শফিকুল।
তিনি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে পেড়িখালী গ্রামের আমীর আলীর ছেলে। শরিফুল পেশায় একজন ভ্যান চালক। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। তাই বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান।
গত ২০আগস্ট তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সেই ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষরও করে পাঠিয়ে দেন শফিকুল।
প্রায় ১৬বছর আগে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের সংসারে লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।





