খুলনা
মোংলা-পশুর নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন প্লাবিত


সুমন,স্টাফ রিপোর্টার : মোংলার পশুর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে সুন্দরবন। শনিবার (২৪আগস্ট)দুপুরে জোয়ারের পানিতে নদ-নদীর পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে ম্যানগ্রোভ বন সুন্দরবন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন,স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে নদীতে।জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফলে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে। তলিয়ে গেছে বনসহ বনের করমজল পর্যটনকেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনও ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত চোখে পড়েনি।’তিনি আরও জানান, বনের অভ্যন্তরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে প্রাণীরা। সুতরাং বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন একটা নেই।





