ভোলা

ভোলার মানুষের ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার পার্থ

ইয়ামিন হোসেন: পার্থ ভাই ( ভোলা সদর আসনের সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ) ভোলায় আসবে এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার ও বিজেপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে এক আনন্দ বিরাজ করতে দেখা গেছে।

স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর কারাগার থেকে মুক্তি পান ভোলার সূর্য সন্তান, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রিয় মানুষ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এই বিভাগের আরও সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলায় আটকের পর রিমান্ডে ও নিয়েছে হাসিনা সরকারের পুলিশ বাহিনী। তবুও মাথা নত করেননি এ তরুণ রাজনীতিবিদ।

গতকাল বিকালে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন দিয়েছে তার দলীয় নেতাকর্মীরা।

২২ আগস্ট দুপুরে লঞ্চযোগে ইলিশাঘাট দিয়ে তিনি ভোলা শহরের উকিলপাড়াস্থ শান্ত নীড়ের বাসায় আসেন।
এ দিকে আধুনিক ভোলার রুপকার সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ছেলে ভোলা সদর আসনের সাবেক এমপি, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর ভোলা আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষিত করে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ইলিশা ঘাট থেকে ভোলা শহর পর্যন্ত তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ