কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১৮ আগস্ট কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে উক্ত থানাধীন কৈয়া বাজারস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাঁকা রাস্তার উপর হতে ০১) মোঃ আজিম ইসলাম ওরফে আজিজুল ইসলাম(৩৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-খারইখালী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মোহাম্মদ নগর বাবলু সড়ক, থানা-লবণচরা এবং ০২) মোঃ সাজ্জাদ মুন্সী(২৬), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-এওজ, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-জিরোপয়েন্ট শিকদার ফিলিং স্টেশনের পিছনে, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়ের নিকট হতে ০২ (দুই) কেজি গাঁজা, মাদক বহন কাজে ব্যবহৃত ০১ (এক) টি মটরসাইকেল এবং ০২ (দুই) টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-০৪, তাং-১৮/০৮/২০২৪ ; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ রুজু হয়েছে।





