রাজনীতি

দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া

দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এই হাসপাতালে জাহিদের আসা বলে জানান তিনি।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা বিএনপির পক্ষ থেকে করা হবে জানিয়ে জাহিদ হোসেন বলেন, সাড়ে ৭০০’র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন। আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে ১১ জন রোগী দু-চোখে দেখছেন না। তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ