মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার (১৭আগষ্ট)সকাল ১০টায় মিঠাখালী ফুটবল মাঠে থানা বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠিত।
বিএনপি নেতাকর্মিদের উদ্যেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশে দুর্বৃত্তরা লুটতারাজ চাঁদাবাজি শুরু করেছে। দুর্বৃত্তরা যাতে লুটতারাজ চাঁদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতা কর্মিদের পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে।
যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতা কর্মিদের পাহারা দিতে হবে। দুর্বৃত্তরা যেন সংখ্যা লঘুদের উপর কোন প্রকার অত্যাচার করতে না পারে। আওয়ামীলীগের মত দুর্নীতিবাজ লুটেরা বিএনপির নেতা কর্মি চাই না। মোংলা বাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাঁদাবাজী শুরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা গিয়ে লুটপাট বা চাঁদাদাবী করে তাহলে তাদের ধরে প্রশাসনের কাছে দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মান্নান হাওলাদার, রুস্তুম শেখ, শাহআলম শেখ, আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক ও বাবুল হোসেন রনি।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। এসময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।





