ঝুঁকিপূন কালভাটের্র ওপর দিয়ে চলাচল, ভোগান্তিতে এলাকাবাসী


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর হতে কাশিয়াবাড়ী যাওয়ার রাস্তার শ্রীমুখপাড়ার হামিদুলের বাড়ীর সামনে ঝুঁকিপূর্ন ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।কালভার্টটির নিচে ভেঙ্গে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করছে। এলাকাবাসীর দাবী,একটি ব্রীজ নির্মাণের।
সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর হতে কাশিয়াবাড়ী যাওয়ার একমাত্র গ্রামীন কাঁচা রাস্তার শ্রীমুখপাড়া হামিদুলের বাড়ীর সামনে ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
জনগুরুত্বপূর্ন রাস্তার কালভার্টটির নিচে অংশে ভেঙে পড়ে যাওয়ায় কালভার্টটির ওপর দিয়ে পথচারীরা আতঙ্কে নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন থেকে ভাঙা কালভাটের্র ওপর দিয়ে চলাচল করা হলেও কারো নজরে আসেনি এমনকি নেওয়া হয়নি সংস্কারের কোন উদ্যোগ। ভাঙ্গা কালভার্টটির উপর দিয়ে চলাচলের কারনে পথচারীরা যেকোন মুর্হুতে মারাত্বক বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই ভাঙ্গা কালভার্টটি ভেঙে ওইস্থানে দ্রুত একটি ব্রীজ নির্মাণ করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান,ভোগান্তির যেন শেষ নেই।প্রতিদিন এই কালভার্টের উপর দিয়ে আশপাশের এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী,ব্যবসায়ী,চাকুরীজীবি এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন।এছাড়াও ভাঙা কালভার্টটির উপর দিয়ে বাইসাইকেল, মোটর সাইকেল, অটো-চালিত ভ্যান,ভারী মাল বোঝাই ভ্যানসহ ভারী যানবাহন চলাচল করে করে।
কাশিয়াবাড়ী শ্রীমূখপাড়ার শিক্ষক তোতা মিয়া জানান,কালভার্টটি ভেঙ্গে যাওয়ার কারনে পথচারীরা চলাচল করতে পারছে না।কালভার্টটি সংস্কার অথবা ওই স্থানে একটি ত্রানের ব্রীজ নির্মান করা হলে এলাকার মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পাবে। আমি উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
হামিদুল নামে এক কৃষক জানান,আমরা বিভিন্ন জমিতে চাষাবাদের ফসল বাড়িতে নিয়ে আসা এবং হাট বাজারে বিক্রির জন্য ভাঙা কালভার্টের ওপর দিয়ে যেতে সমস্যায় পড়তে হয়।দীর্ঘদিন থেকে ভাঙ্গা রয়েছে কেউ এটা নিয়ে ভাবেন না।তবে এখানে একটি ব্রীজ করা খুব জরুরী ভাবে দরকার।তাহলেই এ এলাকার মানুষের দূর্ভোগ দুর হবে।
কিশোরগাড়ী ইউপি সদস্য মাহাবুবর রহমান,পারুল বেগম জানান, কালভার্টটি ভেঙ্গে গিয়েছে।এলাকাবাসীর ভোগান্তি যাতে কমে এজন্য আমরা ওখানে একটি ব্রীজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।



