চাঁদা আদায়ের সময় নৌবাহিনীর হাতে আটক কালা মনির


সুমন,স্টাফ রিপোর্টার: খুলনার সোনাডাঙা কাঁচাবাজারে ব্যাবসায়ীদের সাথে গন্ডগোল করে চাঁদা আদায়ের সময়ে নৌবাহিনীর হাতে আটক কালা মনির।
আজ বুধবার(১৪আগষ্ট)সোনাডাঙ্গা কাঁচা বাজারে আড়ৎ ব্যাবসায়ীর নিকট চাঁদাদাবি করে গন্ডগোল শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন হুমকি ধামকি শুরু করেন।একপর্যায়ে আড়ৎ ব্যাবসায়ী ভয়ে বাঁচার জন্য ফোন কলে নৌবাহিনীর সহায়তা চান।এসময়ে নৌবাহিনীর টহল দল পরিবেশ শান্ত করতে ঘটনাস্থলে যায়।সেখানে গিয়ে চাঁদাবাজ কালা মনিরকে আটক করেন।
বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট মুস্তাদি উল ইসলাম বলেন,আমরা আড়ৎ ব্যাবসায়ীর ফোন কলের মাধ্যমে জানতে পারি সোনাডাঙ্গা কাঁচাবাজারে মনির নামক একজন চাঁদাদাবি করছে ও সাধারন লোকদের হুমকি দিয়ে টাকা আদায় করছে।আমাদের কাছে বাঁচার জন্য সহায়তা চেয়েছেন।সঙ্গে সঙ্গে নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং চাঁদাবাজ কালা মনিরকে আটক করে।পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।জানা গেছে তার বিরুদ্ধে আগে ১০ টি মামলা রয়েছে।এমন যেকোন সহযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।





