রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে যারা আছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। তারই অংশ হিসেবে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে অংশ নিতে যমুনায় এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে, এ প্রসঙ্গে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি। এখানে অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের কাছে কোনও পরামর্শ চাইলে দেবো। আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ।’

জানা গেছে, সন্ধ্যা ৬টায় চারটি দলের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। দলগুলো হচ্ছে- এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ (একাংশ)। এরপর সাড়ে ৭টায় সিপিবি ও বাসদের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

এই বিভাগের আরও সংবাদ