গাইবান্ধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতের সাথে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সাথে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।

রবিবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার, হাফিজা সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাফি মিয়া, রংপুর কারমাইকেলের সহস্র,নুর আলম মিয়া, মেহেদী হাসান মিম, মাহিগঞ্জ কলেজের শিক্ষার্থী পলক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আসাদুজ্জামান আসাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথী এবং জামায়াতের জেলা নায়েবে আমির মাজেদুর রহমান মাজেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর জামায়াতের আমির মো.একরামুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বক্তব্যে সবাই বলেন, সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক। পরিচয় আমাদের বাংলাদেশী। এ সময় বর্তমান পরিস্থিতিতে উপজেলার কোনো বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে একমত হন সবাই। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ