বাগেরহাট

মোংলায় তিন নম্বর সতর্ক সংকেত, বন্দরের কাজ অব্যহত

সুমন,স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। আজ বৃহস্পতিবার(০৮আগষ্ট) ভোররাত থেকেই শুরু হওয়া টানা বৃষ্টিপাত ও মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে।

ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালেও অব্যাহত থাকায় মোংলা বন্দরের সকল কার্যক্রম অব্যহত রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে।টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের সকল কার্যক্রম অব্যহত রয়েছে।

এদিকে বৃষ্টির পানিতে মোংলা উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি ঘের তলিয়ে গেছে।

টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালকেরা।’

টানা বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।

এই বিভাগের আরও সংবাদ